ভূঞাপুরে সালাম পিন্টু

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৬ এএম

কারাগারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কারাগারে থাকাকালে বেগম খালেদা জিয়াকে সেøা পয়জনিং করা হয়েছিল। যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। একজনের লকারে ৮৩২ ভরি স্বর্ণ থাকে আর বেগম খালেদা জিয়ার নিজস্ব কোনো বাড়ি নেই।

সালাম পিন্টু বলেন, এদেশে হিন্দু-মুসলমান যারাই বসবাস করি সবাই ভাই ভাই। এ দেশটা আমাদের সবার। দলের চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান সালাম পিন্টু।

সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভুট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু প্রমুখ।

পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত