এশিয়ায় বন্যা-ভূমিধস 

তিন দেশে নিহত ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত ৪০ লাখ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গতকাল রবিবার এসব তথ্য জানিয়ে কর্মকর্তারা বলেন, সপ্তাহ জুড়ে চলা এ দুর্যোগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষের জন্য উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল এক গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হওয়ার পর প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া তিন দেশে বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। ইন্দোনেশিয়ায় ৪৪২ জন, থাইল্যান্ডে ১৭০ জন এবং মালয়েশিয়ায় ৩ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবারও তিন দেশের উদ্ধার ও ত্রাণকর্মীরা বহু দুর্গম এলাকায় পৌঁছাতে পারছিলেন না। পানি নামতে শুরু করলেও হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। সরকারি হিসাবে ৪০ লাখের বেশি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩০ লাখ এবং ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ১১ লাখের বেশি মানুষ রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত