চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এক পুকুরের পাহারাদারকে চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তোজাম্মেল হক (৬৫)। তিনি শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানিয়েছে, তোজাম্মেল দীর্ঘদিন ধরে মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহারা দিতেন। গত শনিবার গভীর রাতে কে কারা চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছে। গতকাল রবিবার ভোরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
