জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ এএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বুনিয়া সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোহেলের দুই সহযোগীর কাছে থেকে ৭.৬৫ মিমি দুটি পিস্তল এবং ৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্য দুজন হলেনÑ নয়ন (৩০) ও রাব্বি (২৮)। সেনা কর্মকর্তারা জানান, গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে স্থানীয় মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ বুনিয়া সোহেলকে গণপিটুনি দিচ্ছিল। খবর পেয়ে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতাল ও আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায় নয়ন ও রাব্বিকে। টহল দলের নজরে আসার পর তাদের আটক করা হয়। দুজনের দেওয়া তথ্য অনুযায়ী রাত পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত