সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)।
আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর রমনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ডেজার সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন সভাপতি প্রকৌশলী রুহুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, প্রকৌশলী মো. আব্দুল মজিদ, প্রকৌশলী জামাল হোসেন, প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী শাহিন হাওলাদার, প্রকৌশলী মহব্বত হোসেন, প্রকৌশলী মোহাম্মদ মাইন উদ্দিন, প্রকৌশলী এনামুল কবির সোহাগ, প্রকৌশলী শরীফ আহমেদ শুভ্র, প্রকৌশলী মো. মনিরুজ্জামান সোহাগ, প্রকৌশলী এইচ এম মঈনুল ইসলাম, প্রকৌশলী গোলাম মাওলা, প্রকৌশলী আকতার হোসেন, প্রকৌশলী আসলাম হোসেন, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী খালিদ হোসেন এবং প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যুৎ প্রমুখ।
নেতৃবৃন্দ খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
