সিলেট নয় ঢাকাতেই শুরু বিপিএল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ এএম

খেলোয়াড় নিলাম দুই দফা পিছিয়ে অবশেষে হয়েছে নভেম্বরের শেষ দিনে। খেলা শুরুর তারিখও ব্যাট-বল কেনার সময়ের জন্য পিছিয়ে নেওয়া হয়েছে ২৬ ডিসেম্বর। তবে কোথায় খেলা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৯ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। এবার তিনি জানিয়েছেন ২৬ ডিসেম্বর থেকে ঢাকাতেই শুরু হবে বিপিএলের ম্যাচ, কারণ হোটেলে কক্ষ সংকট।

‘নববর্ষ এবং এই সময়ে লন্ডন থেকে আসা প্রবাসীদের আগাম বুকিং থাকায়, একই সঙ্গে শুনলাম যে ডাক্তারদের কী একটা অনুষ্ঠান আছে (রক্ত সঞ্চালন ও রক্তবাহিত রোগের চিকিৎসকদের সম্মেলন), সেজন্য তারা বলছে যে, তারা ১ তারিখের আগে কক্ষ পাচ্ছে না। একই অবস্থা চট্টগ্রামেরও। এখনো সিদ্ধান্ত নিইনি, পরিকল্পনা পর্যায়ে আছে, তবে আমরা চিন্তা করছি প্রথমে ঢাকাতেই শুরু করব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত