কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম

নেত্রকোনায় ঘুষ দাবির অভিযোগ ওঠায় এক কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। জানা গেছে, দুর্গাপুরের ফেচিয়া গ্রামের কৃষক হাসান আলী একটি কাজে উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হকের কাছে গেলে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এ ঘটনায় কৃষক হাসান আলী লিখিত অভিযোগ করলে গত সপ্তাহে কৃষি বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। এ ব্যাপারে গতকাল নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিরুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত