ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম

ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৫ জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের দুজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৫০, ৫৫ ও ৬৪ বছর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮, চট্টগ্রামে ১০১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭, খুলনায় ৩৩, ময়মনসিংহ ২৯, রাজশাহী ২৮, রংপুরে চার ও সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৬২৭ জন। মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোরের ৮০, নভেম্বরে এই পর্যন্ত ১০৪ জন ও ডিসেম্বরের এ পর্যন্ত ১২ মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত