বিষয় : সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : জেনারেল আতাউল গণি ওসমানী
২. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর : ১৯৯১ সালে
৩. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
উত্তর : জনতা ব্যাংক
৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর : চারটি
৫. বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে?
উত্তর : চিংড়িকে
৬. বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উত্তর : দুটি
৭. বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
উত্তর : আগারগাঁও
৮. বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর : সম্রাট আকবর
৯. বাংলাদেশের কোন অঞ্চল প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত?
উত্তর : নারায়ণগঞ্জ
১০. ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
১১. বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে?
উত্তর : চট্টগ্রামকে
১২. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর
১৩. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর : শ্যামনগর
গ্রন্থনা : এজাজ পারভেজ
