নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩০ দোকান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটের ৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার ভোর ৫টায় শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিংয়ের দোকানগুলোতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত