মাদারীপুরে খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

মাদারীপুরে ধানের খড়ের পালায় আগুন দিয়ে এক গরু ব্যবসায়ীর চার গরু চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার (৫৫) ও তার লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল উত্তর হোসেনপুর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী আনোয়ার খালাসি (৪০) একই গ্রামের মৃত আরসেদ খালাসির ছেলে।

অন্য অভিযুক্তরা হলেন পার্শ্ববর্তী নেহাল মাতুব্বর, ইমরান মাতুব্বর, হৃদয় মাতুব্বর ও বিজয় মাতুব্বর। তারা ওয়াজেদ তালুকদারের লোক।

অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ তালুকদার বলেন, ‘আনোয়ার ও আমাদের মধ্যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে, মামলাও চলতেছে এটা সত্য। কিন্তু আগুন লাগা ও গরু চুরির বিষয়ে আমি কিছু জানি না। আমি আগুন নেভানোয় ব্যস্ত ছিলাম।’

রাজৈর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত