সরকারে গেলে বেসরকারি খাতেও সপ্তাহে দুদিন করে ছুটি ঘোষণার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।’ তিনি বলেন, ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন; এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।’
