বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

৯১ বার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ১৩ জানুয়ারি দিন ধার্য করেন। এ নিয়ে সিআইডি নয় বছরে ৯১ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি।

মামলার অভিযোগ থেকে জানা যায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত