যশোর সদর উপজেলার ইছালি রামকৃষ্ণপুর গ্রামে দশম শ্রেণির স্কুলছাত্রী নাদিরা আক্তার নদীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তার প্রেমিক নাজমুলের বাড়ির উঠানের আমগাছে ঝুলন্ত অবস্থায় নদীর লাশ উদ্ধার করা হয়।
নদী ইছালি রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকতুল মোল্লার মেয়ে ও ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। প্রেমিক নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ৩ বছর নদীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। সম্প্রতি নাজমুল তাকে প্রত্যাখ্যান করলে নদী সোমবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যায়। এ সময় প্রেমিক ও তার পরিবারের সদস্যরা নদীকে মারধর করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় ভোরে মারা যায় সে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে গামছা ও ওড়না পেঁচিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।
