মস্কোর আগে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। রুশ কর্র্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার একটি পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, উড়োজাহাজটিতে সাতজন আরোহী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল। মন্ত্রণালয় আরও বলেছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) আগে অবস্থিত। ঘটনাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বা এর সঙ্গে কিয়েভ জড়িত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বিমানটি ৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে সামরিক সরবরাহ ও কার্যক্রম বাড়ার কারণে রাশিয়ার পরিবহন ও সরঞ্জাম-সম্পর্কিত দুর্ঘটনা ক্রমেই বাড়ছে।
