চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে জরিমানা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘এসএসসি’ পাস করা এক ব্যক্তি চিকিৎসক সেজে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার বুধল বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করা হয় বুধল বাজারে শিল্পী ফার্মেসির মালিক মনিন্দ্র দেবনাথকে। ব্যবস্থাপত্র দেওয়াসহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত