মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ডাকাতির অভিযোগ এনে ৩ যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে পুলিশে দিল স্থানীয় জনতা। পুলিশ তাদের আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন লোকমান, আবু হানিফ ও রাসেল।
স্থানীয় বাসিন্দা মো. আজিজ জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১টি রাবার কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
