ময়মনসিংহে বিভাগীয় বইমেলার উদ্বোধন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ এএম

ময়মনসিংহে বিভাগীয় বইমেলা ২০২৫-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর টাউন হল মোড়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিবান নাগরিকদের ভিড় লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, লেখক ও গবেষক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফছানা বেগম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত