শরীয়তপুরে নিজ বসতঘরে আগুন লেগে কামরুন নাহার (৮৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার ঢালীকান্দি গ্রামের মৃত মোসলেম সরদারের স্ত্রী।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, টিন ও কাঠের তৈরি ঘরটিতে একাই থাকতেন কামরুন নাহার। গত শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ওই ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। তখন তিনি ঘরের ভেতরে ছিলেন। প্রতিবেশীরা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে কামরুন নাহার পুড়ে মারা যান। খবর পেয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
