সুনামগঞ্জ সীমান্ত

বিজিবি টহল জোরদার, চেকপোস্ট স্থাপন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলির ঘটনায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রেস বিফ্রিংয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন,  শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সে জন্য সীমান্তে টহল বাড়ানো হয়েছে। তবে শনিবার রাত থেকে সিলেট ব্যাটালিয়নের অন্যান্য এলাকার মতো সুনামগঞ্জ সীমান্তেও কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সন্দেহভাজনদের তথ্য ও ছবি দেওয়া হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের আওতায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত