মুন্সীগঞ্জে ৬ শহীদ  পরিবারকে অর্থ সহায়তা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ এএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ৬টি পরিবারের মধ্যে অর্থ সহায়তা দিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় শহীদ সজল, রিয়াজুল, ডিপজল, শাহরিক, ফরিদ শেখ ও শাওনের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সুলতান আহমেদ, সামছুল আলম সরকার, জেলা যুবদলের সদস্য মো. রাজু, শহর যুবদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বকুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত