পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী দোসরদের পুনঃপ্রতিষ্ঠার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের কর্মকা-ের প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
×
