ফেনীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ এএম

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শশর্দী বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, শশর্দী বাজারে গ্রামীণ ব্যাংকের অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বুধবারও ভবনের দ্বিতীয়তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মামলায় উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংক শশর্দী ফেনী শাখা দ্বিতীয় তলাবিশিষ্ট ভবন, নিচতলা অফিস কক্ষ এবং দ্বিতীয়তলায় আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হয় এবং চারদিকে বাউন্ডারি ওয়াল আছে। গত বুধবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় অফিসের কার্যক্রম শেষে স্টাফরা যে যার মতো চলে যায়। মো. মীর হোসেন রাতে নিরাপত্তা প্রহরায় নিয়োজিত ছিল। রাত ৩টা ৪০ মিনিটের সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফেনী সদর উপজেলার ১ নম্বর শশর্দী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক, শশর্দী ফেনী শাখার ভবনের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দাহ্য জাতীয় পদার্থ ছিটিয়ে ভবনের অফিসের প্রবেশ পথে সেবা গ্রহণকারীদের বসার কাঠের বেঞ্চে আগুন ধরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত