আবারও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

আবারও রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও এম এ কাদের অনু। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ২০২৫-২৬ মেয়াদে ওই পদে পুনর্নির্বাচিত হন তিনি। আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪-২০২৫ মেয়াদেও পদটি সামলেছেন এম এ কাদের।

গতকাল ক্লাবটির ২০২৫-২৬ সালের বার্ষিক সাধারণ সভাও হয়। ক্লাব সূত্র জানিয়েছে, এ নির্বাচনে ৬৩৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এম এ কাদের অনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশতিয়াক আবেদিন পেয়েছেন ৫২৩ ভোট।

পরিচালক পদে নির্বাচিতদের মধ্যে মেহতাজ কামাল খান পেয়েছেন ৯৫২ ভোট, আনাফ আজিজ পেয়েছেন ৮৭৮ ভোট, রহিম চৌধুরী পেয়েছেন ৮৫৬ ভোট, হামিম হাসান পেয়েছেন ৮২১ ভোট, রুকশানা রহিম পেয়েছেন ৮০১ ভোট, মো. আরাফাতুর রহমান পেয়েছেন ৭৯০ ভোট, তানভীর ইসলাম পেয়েছেন ৭৮৪ ভোট, তাইসির হাসান আমিন পেয়েছেন ৭৭৭ ভোট, মুরাদ ইকবাল চৌধুরী পেয়েছেন ৭৫৪ ভোট এবং রিফাত বিন আলম পেয়েছেন ৭৪০ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত