বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত দুই ভাই। নিহত জান্নাত হোসেন (২৭) উপজেলার গজারিয়া ইউনিয়ন এর নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে। গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, স্থানীয় শাহীন রাঢ়ী তিন ছেলে তারেক (৩২), রিয়াদ (২৭), তাজবির (২২)। এর মধ্যে দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী, কদিন পরপরই নিজেদের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি করে, আজ সকালে তারেক আর রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশী জান্নাতকে ডেকে নিয়ে যায় তারেক, রিয়াদের মা তাসলিমা বেগম, এ সময় তাদের দুই ভাইয়ের হাতেই রামদা ছিল।

নিহতের মা জাহানারা বেগম বলেন, আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল, তাকে ডেকে নিয়ে যায় তাসলিমা, আমি পেছনে পেছনে যাই, ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কুপাতে থাকে,। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমি এই শোক কেমন করে সইব।

নিহতের বড় ভাই রাজু বলেন, বাড়ির সীমানা নিয়ে ওদের সঙ্গে আমাদের বিরোধ ছিল, জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে, আমার ভাইকে যখন কোপায় তখন তারা কাউকে ঘরে ঢুকতে দেয় নাই।

বিষয়টা নিয়ে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত