৮ দলকে বাদ দিয়ে নতুন সূচি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জন করা ৮ দলকে আনুষ্ঠানিকভাবে অবনমিত ঘোষণা করে, বাকি ১২ দলকে নিয়ে নতুন সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। শনিবার, সিসিডিএম-এর পক্ষে ঢাকা প্রথম বিভাগ লিগের সমন্বয়ক জামাল ইউসুফ স্বাক্ষরিত একটি সূচিতে জানানো হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব অবনমিত।

নতুন সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে আছে পুলিশ ক্রিকেট ক্লাব, লালমাটিয়া ক্লাব, ধানম-ি স্পোর্টস ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা ইউনাইটেড ও বারিধারা ড্যাজলার্স। ‘বি’ গ্রুপে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স ও বিকেএসপি।

২১ ডিসেম্বর পূবেরগাও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) মাঠে মুখোমুখি হবে ঢাকা ইউনাইটেড ও বারিধারা ড্যাজলার্স। এরই মাধ্যমে শুরু হবে স্থগিত হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ। একই ভেন্যুর অন্য মাঠে উত্তরা ক্রিকেট ক্লাব খেলবে ট্রাইস্টেট ক্রিকেটার্স-এর বিপক্ষে। সিলিকন সিটি মাঠে খেলবে শেখ জামাল ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আপাতত ২৪ ডিসেম্বর পর্যন্ত সূচি ঘোষণা করেছে সিসিডিএম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত