ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে (নিকডু) গত এক মাসে প্রায় পাঁচটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৪৪টি কিডনি প্রতিস্থাপন সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। হাসপাতালটিতে এখন প্রতিনিয়ত ৬টি ওটিতে শৈল চিকিৎসা দেওয়া হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় দেড় সহস্রাধিক রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সোমবার দুপুর ১২টায় নিকডু অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে নিকডু শিক্ষক সমিতির একটি জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে সদ্য পাস করা (এফসিপিএস, এমএস ও এমডি) ও সদ্য প্রমোশনপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মশিউর আরেফিন রুবেল। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব)।
বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফা সানী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. শাহে নেওআজ দেওয়ান, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো শওকত আলম প্রমুখ।
