না.গঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল সোমবার সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক চাষাঢ়ায় সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাঁটাই বন্ধ ও জিএমের অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস সাঁটিয়েছে। ফলে তারা গত দুদিন ধরেই আন্দোলন করে আসছেন। এদিকে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের খবর শুনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বুঝিয়ে ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত