ভারত জুড়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা চালিয়েছে বেশ কয়েকটি উগ্রপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠী। বড়দিনের অনুষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেøাগান দিয়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে ভারতে। বড়দিনে দেশটির আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তর প্রদেশ ও কেরালাসহ বিভিন্ন জায়গায় ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। এর জন্য ভারতে থাকা বিশ্ব হিন্দু পরিষদ-ভিএইচপি, বজরং দল ও আরএসএসের মতো উগ্রপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে।
এমনকি মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি ক্রিসমাস অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী নারীর গায়েও হাত তোলার অভিযোগে উঠেছে এক বিজেপি নারীকর্মীর বিরুদ্ধে। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। এমনকি খ্রিস্টানদের ধর্মবিশ্বাসের ওপর আক্রমণকে সমস্ত ভারতীয়দের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ার করেছেন এ কংগ্রেস নেতা।
