তারেক রহমানের জন্য হেফাজত আমিরের দোয়া

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া বাবুনগর মাদ্রাসায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম দেন শিক্ষার্থীরা। দোয়া মোনাজাতে চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, হেফাজতের নেতারা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে হেফাজত আমির বলেন, ‘দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে দেশের প্রতিটি দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। তারেক রহমান দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তার দেশে ফেরা জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় দেশের খেদমত করার তৌফিক দান করেন এবং আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত