পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে হাইদগাঁও পান বাজার এলাকা হতে ১২নং হাইদগাও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ চৌধুরী (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন, ১২নং হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ চৌধুরী (৪৮) ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ইমন (২২)।

শনিবার ২৭ ডিসেম্বর (২৭ ডিসেম্বর) সকাল ১১:৪০ ঘটিকার সময় পটিয়া পৌরসভা থানা মোড় হতে উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ইমন কে গ্রেপ্তার করা হয়।

তিনি বড়লিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাজিম উদ্দীনের ছেলে। তাকে গত ১৬ ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়ার অপরাধে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত