প্রথম আলো ডেইলি স্টার উদীচী ছায়ানটে হামলার প্রতিবাদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

শরিফ ওসমান বিন হাদি হত্যা, দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক প্রথম আলো-ডেইলি স্টার-উদীচী-ছায়ানটে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ-ভাঙচুর, সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাসহ সব অপতৎপতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া গণতান্ত্রিক ঐক্য এই কর্মসূচির আয়োজন করে।

গতকাল দুপুরে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া গণতান্ত্রিক ঐক্যের ব্যানারে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা শরিফ ওসমান বিন হাদি হত্যা, দীপু-আয়েশাকে আগুনে পুড়িয়ে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো-দি ডেইলি স্টার ভবনে হামলা-আগুন, সাংবাদিক নূরুল কবিরের ওপর আক্রমণ, প্রতিনিয়ত দেশে অরাজকতা, মব সন্ত্রাস, রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মারধর, উগ্রবাদীদের অব্যাহত হুমকিসহ দেশের বিরুদ্ধে সব অপতৎপতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেন।

সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া গণতান্ত্রিক ঐক্যের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যাপক আবু হানিফ, কবির কলম সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির পরিচালক মানিক রতন শর্মা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, জেলা উদীচীর সদস্য আইনজীবী আসাদুজ্জামান টিটু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আল মামুন ও প্রথম আলোর পাঠক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষক শাহজাহান মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত