বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হয়ে দল থেকে পদত্যাগ করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন। পদত্যাগ করার পরদিনেই ঈশ্বরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। গতকাল সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন দাখিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে শাহিন বলেন,’ব্যক্তিগত কারণে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি। ইসলামী আন্দোলন (হাতপাখায়) থেকে আমাকে মনোনয়ন দিয়েছে দলটি। আমি সেই মোতাবেক ইসলামী আন্দোলনের পক্ষে মনোনয়ন দাখিল করেছি। আমি আশাকরি ঈশ্বরগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
