বিজিএমইএ যৌক্তিক ট্যারিফ বৃদ্ধির বিপক্ষে নয়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

 সেলিম রহমান

প্রথম সহসভাপতি, বিজিএমইএ

বিজিএমইএ কখনোই যৌক্তিক ট্যারিফ বৃদ্ধির বিপক্ষে নয়। তবে ট্যারিফ বৃদ্ধি অবশ্যই যাচাই-বাছাই, বাস্তবতা ও আলোচনার ভিত্তিতে হতে হবে। এ ক্ষেত্রে ট্যারিফ মনিটরিং কমিটি বিধিমালা অনুযায়ী নিয়মিত রিপোর্ট দিলে এই ব্যবসা-বাণিজ্যের খাত উপকৃত হবে। তবে বর্তমানে বিষয়টি যেহেতু বিচারাধীন, আমরা আশা করব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। আমাদের প্রত্যাশা থাকবে, বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় সবপক্ষ আলোচনায় বসে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। কারণ দিন দিন দেশের কষ্ট অব ডুয়িং বিজনেস বাড়ছে, যা সামগ্রিক ব্যবসায়িক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বন্দর, লজিস্টিকস ও হ্যান্ডলিং চার্জের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেবাদাতা ও সেবাগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি। আর তা করা গেলে দেশের ব্যবসায়িক পরিবেশ অনেক এগিয়ে যাবে। বিজিএমইএ বিশ্বাস করে সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা ছাড়া বন্দর ও রপ্তানি খাতে কাক্সিক্ষত অগ্রগতি সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত