সরাইলে রুমিন ফারহানা

খালেদা জিয়া যে দায়িত্ব দিয়েছেন সেটা পালন করব

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম

বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি দল ছেড়ে যাইনি। আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিশ্বাস পর্যন্ত পালন করব। এ সময় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া পড়ান তিনি।’

গতকাল বৃহস্পতিবার, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা দোয়া পড়ান ও আলোচনায় অংশ নেন। এ সময় তিনি আরও বলেন, ‘নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। আমার ওপর যদি বেইনসাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম।’

উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৯৭৩ সালে আমার বাবাকে পরাজিত করা হয়েছিল। সেই ইতিহাস যেন ফিরে না আসে। এখন আমার কোনো দল নেই। কিন্তু আপনারা আছেন। ভোট গণনা শেষ হলে ফলাফল নিয়ে আমরা বাড়ি ফিরব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত