রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তাছাড়া র্যাব শাহআলী থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ দাগি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তাদের হেফাজত থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। ধৃতরা হলেনÑ শেখ মনিরুল ইসলাম, আবুল কালাম, রবিউল ইসলাম, জিল্লুর রহমান আহাদ, জাহাঙ্গীর আলম জিদান, আল বাশার ওরফে বাছির, ইবনে সিনা আকাশ, সাইফুর রহমান মিরাজ, মাহাবুব, শাকিল, শরীফুল ইসলাম, রাকিব, মমিন, জুয়েল, সাকিব, হাসিব খান ও জাহিদ হাসান।
×
