গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন জোনায়েদ সাকি। তার হলফনামায় দেখানো হয়, জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রী তাসলিমা আখতারের আয় বেশি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য দেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। জোনায়েদ সাকি পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রকাশক’ আর স্ত্রী তাসলিমা আক্তার পেশায় ‘শিক্ষক ও আলোকচিত্রী’।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। জোনায়েদ সাকি আয়কর দিয়েছেন ৩৭ হাজার ৬৪০ টাকা ও তার স্ত্রী আয়কর দিয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা।
জোনায়েদ সাকির বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা। তার স্ত্রীর তাসলিমা আখতারের বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন, বিভিন্ন স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, অন্যান্য পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা। এ ছাড়া স্থাবর সম্পদের হিসাবে জোনায়েদ সাকির নামে ১১ একর
অকৃষি জমির কথা উল্লেখ করা হয়েছে।
