মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সমীরন ভুইগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সমীরন পেশায় একজন সিএনজিচালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১২ নভেম্বর রাতে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান এবং নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন। মামলার পর থেকেই সমীরনকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে।
×
