পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এক কৃষকের খড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক মোশাররফ হোসেন।
রবিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মোশাররফ হোসেন বলেন,আমার পাশের রাস্তার ধারে খড় ও কুডা রাখা ছিল। গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে সেগুলো পুড়িয়ে দেয়। আমার ৮ থেকে ১০টা গরু আছে। এখন তাদের খাবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, এই ক্ষতি পুষিয়ে ওঠা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে এবং দ্রুত সহায়তা না পেলে গরুগুলো বাঁচানো কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মারুফ বিল্লাহ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কৃষকের পশুখাদ্য পুড়িয়ে দেওয়া শুধু আর্থিক ক্ষতিই নয়, গবাদিপশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহায়তা দেওয়া যা সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
