নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে সড়ক মেরামতের মালামাল ব্যক্তিগত জমিতে রাখা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়ায় সরকারি একটি হালট (ছোট রাস্তা) মেরামতের কাজ চলছিল। কিন্তু সড়কের মালামাল ব্যক্তি মালিকানার জমিতে রাখা নিয়ে লতিফ মিয়া ও এখলাছ মিয়া পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। আগে থেকেই এই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ‘সরকারি রাস্তায় কাজ করার সময় ইট সুরকি একজনের জমিতে রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ১০ থেকে ১২ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিন-চারজনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে শুনেছি।
