রাজশাহীতে পুকুর পুনঃখনন করল প্রশাসন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৯ এএম

নিয়ম অনুযায়ী রাজশাহী শহরে পুকুর ভরাট নিষিদ্ধ হলেও প্রভাবশালীরা নানান কৌশলে একের পর এক পুকুর ভরাট করে চলেছে। এমনিভাবে শহরের আহম্মদপুর এলাকার ভরাট প্রক্রিয়া চলমান একটি পুকুর পুনঃখনন করেছে স্থানীয় প্রশাসন। ব্যক্তি মালিকানাধীন এই পুকুরটি বেশ কিছুদিন ধরে বন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছিলেন মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গিয়ে পুকুরটি আবারো খনন করেছেন। সেই সঙ্গে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও শুরু করেছেন তারা।

রাজশাহী নগরীর পঞ্চবটি আহম্মদপুর এলাকার প্রায় এক বিঘা আয়তনের এই পুকুরটি স্থানীয়দের প্রত্যহিক কাজে ব্যবহৃত হতো। তবে, বেশ কিছু দিন ধরেই কৌশলে পুকুরটি ভরাট করার উদ্যোগ নেন প্রভাবশালী একটি মহল।

বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন জানান, শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলাশয় সংরক্ষণে কর্তৃপক্ষ বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত