সবুজে মুগ্ধতা ছড়াচ্ছেন পরী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

রূপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে দর্শকপ্রশংসা কুড়াক বা না কুড়াক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের বুঁদ করে রাখে সব সময়। পর্দার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। 

এবার একগুচ্ছ নতুন ছবিতে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে। 

অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা। পরীর এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তার গলার নেকলেসটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত