ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩০ এএম

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এদিকে হত্যার প্রতিবাদ ও  বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য, নিহত মনির স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান।  গত সোমবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের  সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হন মনি চক্রবর্তী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত