দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপনের মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

চলে গেলেন দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন (৫০)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।

জাহিদ রিপন মহিপুর প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি ছিলেন।

সাংবাদিক জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন। তার পেশাদারিত্ব, সততা ও সাহসী ভূমিকা সহকর্মী এবং নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে জানান সহকর্মীরা।

জানা গেছে, গত বুধবার রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক মহল তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত