নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করল জামায়াত

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে আছেন এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াযযম হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, ডা. নজরুল ইসলাম, ডা. একেএম ওয়ালিউল্লাহ, খন্দকার রাশেদুল হক, মু. সফিউল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত