নওগাঁয় প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্যসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার সকাল ৬ থেকে দুপুর ১টার পর্যন্ত শহরের পোরশা রেস্ট হাউজ ও হোটেল নীল সাগর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড ও চারটি বাঁটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে দুজন প্রশ্ন ফাঁস চক্রের সদস্য, ছয়জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ও একজন অভিভাবক। আটক প্রশ্ন ফাঁস চক্রের সদস্যরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আহসান হাবিব (৪০) ও পতœীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪১)। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত