নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কুইন্সে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত একটি হামাসপন্থি বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইসরায়েল ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলকে মামদানির মুখপাত্রের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, আমি আগেই স্পষ্ট করেছি যে, কিউ গার্ডেনস হিলসে গত রাতে যে সেøাগান ও বিক্ষোভ হয়েছে তা আমি দেখেছি ও শুনেছি। তা ভুল এবং আমাদের শহরে এর কোনো জায়গা নেই।
মামদানি আরও বলেছেন, রাতের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ নিয়ে আমার টিম নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর সঙ্গে যোগাযোগ রেখেছে। শহরের নিরাপত্তা ও নাগরিক অধিকার আমার কাছে দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ। এর আগে, নিউ ইয়র্কে ইসলাম বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছিলেন মামদানি; আবার শহরটিতে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও গ্রেপ্তার করার ঘোষণা দিয়ে রেখেছেন নিউ ইয়র্কের মেয়র।
