শ্রীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ সংলগ্ন এক বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে নামে। এ সময় বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

ওই অভিযানে আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে যৌথবাহিনী আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সে মূলত নানা অপরাধ কা-ের জন্য প্রয়োজনীয় অস্ত্র ভাড়ায় দিয়ে অপরাধে সহযোগিতা করত। শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির হোসেন বলেন, আটক ব্যক্তিকে যৌথবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত