ড্রেন থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

চট্টগ্রামে ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) সকালে নগরের আনন্দবাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার হয়।  

পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিহত ব্যক্তির পকেটে অটোরিকশার একটি চাবি পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশাচালক। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। কী কারণে, কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত