নদীতে ভেসে উঠল দুই যুবকের লাশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:১১ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজের বানিয়াখাড়ি নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০ বছর। তাদের পরনে সোয়েটার জ্যাকেট, মাফলার, টুপি রয়েছে। চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সকালে বানিয়াখাড়ি নামক স্থানে নদীতে ২টি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত